ডাকাতির ছক বানচাল করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 - The News Lion

ডাকাতির ছক বানচাল করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3

 


 দি নিউজ লায়নঃ   গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি গাড়ি সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। তাদের থেকে দুটি পিস্তল উদ্ধার হয়। সোমবার মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, ঘোকসাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়ের নেতৃত্বে ডাকাতির ছক বানচাল করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর এসেছিল পুলিশের কাছে। 


তদন্তে নেমে চ্যাংড়াবান্ধা চেকপোস্ট এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে আসা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে, সেই সাথে তাদের থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল, একটি দেশি কাট্টা, তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 


কোথা থেকে তারা আগ্নেয়াস্ত্র পেল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি বলেন, নির্বাচন আচরণবিধি চলাকালীন সমগ্র মাথাভাঙ্গা এবং শীতলকুচি এলাকাজুড়ে বেআইনি মদ অস্ত্র চোরাকারবারি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। যথেষ্ট সফলতা পাওয়া যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.